নি:স্তব্ধতার গান

এমন হওয়ার কথা হয়তো কখনোই ছিলো না। পরবাসী মনের ঋণাত্বক বেদনা নিয়ে স্বপ্নবিলাসী হওয়ার মানুষ ছিলাম না তখন। বৈরী সময়ের উলটো হাওয়ায় পথও পালটে যায় একসময়। সাথে পালটে গেছে অনেক কিছু। ঘুমহীন চোখে ভাবনার দেয়াল ভাঙতে ভাঙতে সকাল হয়ে যায়। ভাবনার ধ্বংসস্তুপ পেরিয়ে চোখজ্বলা সকালে খানিকটা নস্টালজিক হই। কৈশোর উত্তীর্ণ যৌবনের প্রথম সকালের মুগ্ধতা লাগানো [...]