তখন দূরে সাইরেন দিয়ে ট্রেন চলে যায়। আরও পরে ঝিমঝিম বাস। পূবে এবং পশ্চিমে। আমি জেগে থাকি অপলক। ঘুমহীন। আমার নিশ্বাস জমাট বাধে। পাশে মায়ের ঘ্রাণ। ঊষ্ণতা। বিক্ষিপ্ত ভাবনারা আমাকে ঘিরে রাখে। গুরুত্বহীন স্বপ্নহীন সময়। আরও রাত হয়। কোথাও কুকুর ডাকে, ঘরের সিলিংয়ে ঝি ঝি পোকা। আমার মাথা কিলবিল করে। জানিনা কখন ঘুমিয়ে পড়ি।
এসবই আজ পুরনো স্মৃতি। [...]
Filed under: Uncategorized | Leave a Comment »